মেষপালন

মেষপালন বি. অনেকসংখ্যক ভেড়া ব্যবসায়ের জন্য পালন।

মেষ

মেষ [ mēṣa ] বি. 1 ভেড়া, মেড়া (‘মানুষ আমরা, নহি ত মেষ’: দ্বি. রা.); 2 (জ্যোতিষ.) রাশিচক্রের প্রথম রাশি; 3 (আল.) ভেড়ার মতো নিরীহ ও নিস্তেজ ব্যক্তি। [সং. √ + অ]। স্ত্রী. মেষী। মেষচারণ বি. ভেড়া চরানো। মেষপালন বি. অনেকসংখ্যক ভেড়া ব্যবসায়ের জন্য পালন।

মেশিন

মেশিন [ mēśina ] বি. যন্ত্র, কল। [ইং. machine]। মেশিনগান বি. হালকা কামানবিশেষ।

মেলানি

মেলানি [ mēlāni ] বি. (প্রা. কা.) 1 মিলন; 2 বিদায়কালীন প্রীতিসম্ভাষণ; 3 বিদায়-উপহার; 4 উপহার, ভেট, তত্ত্ব। [মেল2 দ্র]।

মেলক

মেলক বিণ. মিলনজনক। ☐ বি. 1 সঙ্গ, 2 সহবাস; 3 সমূহ।

মেরুপ্রভা

মেরুজ্যোতি, মেরুপ্রভা বি. মেরু অঞ্চলে আকাশে দৃষ্ট আলোকচ্চটাবিশেষ, aurora.