মদ্যপায়ী

মদ্যপ, মদ্যপায়ী (-য়িন্) বিণ. মদখোর, মাতাল; মদের নেশায় আসক্ত।

মদ্যপ

মদ্যপ, মদ্যপায়ী (-য়িন্) বিণ. মদখোর, মাতাল; মদের নেশায় আসক্ত।

মদ্যাসক্ত

মদ্যাসক্ত বিণ. মদের নেশায় আসক্ত। বি. মদ্যাসক্তি।

মদ্য

মদ্য [ madya ] বি. মদ, সুরা, মদিরা (মদ্যপান)। [সং √ মদ্ + য]। মদ্যপ, মদ্যপায়ী (-য়িন্) বিণ. মদখোর, মাতাল; মদের নেশায় আসক্ত। মদ্যাসক্ত বিণ. মদের নেশায় আসক্ত। বি. মদ্যাসক্তি।

মদ্দানি

মদ্দ, মদ্দা, মদ্দানি [ madda maddā maddāni ] যথাক্রমে মর্দা, মর্দা ও মর্দানি -র কথ্য রূপ।

মদ্দা

মদ্দ, মদ্দা, মদ্দানি [ madda maddā maddāni ] যথাক্রমে মর্দা, মর্দা ও মর্দানি -র কথ্য রূপ।

মদির

মদির [ madira ] বিণ. মত্ততাজনক, যাতে আবেশ লাগে এমন (‘তোমার মদির গন্ধ অন্ধবায়ু বহে চারি ভিতে’: রবীন্দ্র)। [সং √ মদ্ +ইর]। মদিরা বি মদ্যবিশেষ, বারুণী। মদিরাক্ষী বিণ. বি. মত্ততাজনক নয়নবিশিষ্টা, মত্তলোচনা; সুলোচনা। মদিরেক্ষণ বিণ. 1 মদির বা মত্ততাজনক চোখ যায়; 2 (বাং.) মত্ত অবস্হায় চোখের ঢুলু ঢুলু ভাবযুক্ত (‘নয়নে তোমার মদিরেক্ষণ মায়া’): বিষ্ণু.)। মদিরেক্ষণা–মদিরাক্ষী -র অনুরূপ।

মদ্দ

মদ্দ, মদ্দা, মদ্দানি [ madda maddā maddāni ] যথাক্রমে মর্দা, মর্দা ও মর্দানি -র কথ্য রূপ।