মধুমক্ষিকা
মধুক, মধুকর, মধুপ, মধুপায়ী (-য়িন্), মধুব্রত, মধুভৃত্, মধুমক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি।
মধু
মধু [ madhu ] বি. 1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু); 2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ; 3 মদ্য, সুরা; 4 চৈত্রমাস (মধুমাস); 5 বসন্তকাল (‘কালি মধু যামিনীতে’: রবীন্দ্র); 6 (আল.) মাধুর্য (‘গোকুলে মধু ফুরায়ে গেল’: ন. ভ.); 7 দৈত্যবিশেষ। ☐ বিণ. 1 মধুবত্ মিষ্ট বা স্বাদু; 2 মধুর (মধুকণ্ঠ); 3 মধুপূর্ণ (মধুমালতী)। [সং √ মন্ (=মধ্) + উ]। মধুক, মধুকর, মধুপ, মধুপায়ী (-য়িন্), মধুব্রত, মধুভৃত্, মধুমক্ষিকা বি. 1 ভ্রমর; 2 মৌমাছি। মধুকণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট। মধুকরী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি। মধুকাল বি বসন্তকাল। মধুকোষ, মধুক্রম, মধুচক্র, মধুচ্ছত্র, মধুজালক বি মৌচাক। মধুচন্দ্র, মধুচন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির...