মধ্যপ্রাচ্য
মধ্যপ্রাচ্য বি. ইয়োরোপ ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী এশীয় ভূখণ্ড, নিকটপ্রাচ্য, Middle East.
মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশ বি. 1 মধ্যস্হল; 2 বর্তমান ভারতরাষ্ট্রের রাজ্যবিশেষ; 3 (কৌতু.) পেট, ভুঁড়ি (মধ্যপ্রদেশে মেদ জমেছে)।
মধ্যপদ লোপী
মধ্যপদ লোপী (-পিন্) বিণ. (ব্যাক.) যাতে মধ্যবর্তী পদের লোপ হয়, যথা, সিংহচিহ্নিত আসন সিংহাসন।