ম মধ্যমণি মধ্যমণি বি. 1 কন্ঠহার ইত্যাদি অলংকারের মাঝখানে খচিত রত্ন; 2 সবচেয়ে উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তি (আসরের মধ্যমণি)।
ম মধ্যবিত্ত মধ্যবিত্ত বিণ. (আর্থিক দিক দিয়ে) মাঝামাঝি অবস্হাযুক্ত; ধনী ও দরিদ্রের মাঝামাঝি অবস্হাযুক্ত। বি. উক্ত অর্থে (মধ্যবিত্তের সংসার)।
ম মধ্যবর্তিনী মধ্যবর্তিনী স্ত্রী. মধ্যবর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)।
ম মধ্যবর্তী মধ্যবর্তী (-র্তিন্) বিণ মাঝামাঝি স্হানে বা অভ্যন্তরে অবস্হিত (মধ্যবর্তী ভূভাগ, মধ্যবর্তী সময়)। স্ত্রী. মধ্যবর্তিনী।