মধ্যে পড়া

মধ্যে পড়া ক্রি. বি. 1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে); 2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া) 3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল); 4 মধ্যস্হতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)।

মধ্যে

মধ্যে [ madhyē ] বি. 1 মধ্যস্হলে; 2 অভ্যন্তরে, ভিতরে (হৃদয়মধ্যে); 3 অবসরে অবকাশে (ইতিমধ্যে); 4 মাধ্যম (অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষালাভ)। ☐ ক্রি-বিণ. 1 অতিক্রান্ত হওয়ার আগে (বিকেলের মধ্যে এসো, এক সপ্তাহের মধ্যে); 2 কিছুকাল আগে (মধ্যে কিছু টাকা পেয়েছিলাম)। মধ্যে পড়া ক্রি. বি. 1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে); 2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া) 3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল); 4 মধ্যস্হতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)। মধ্যে মধ্যে ক্রি বিণ. মাঝে মাঝে, কখনো-কখনো; থেকে-থেকে (মরুভূমির মধ্যে-মধ্যে মরূদ্যান, সে মধ্যে মধ্যে হেসে ওঠে)।

মধ্যাহ্নসূর্য

মধ্যাহ্নতপন, মধ্যাহ্নসূর্য বি দুপুরবেলার প্রখর তাপবিশিষ্ট সূর্য।

মধ্যাহ্নতপন

মধ্যাহ্নতপন, মধ্যাহ্নসূর্য বি দুপুরবেলার প্রখর তাপবিশিষ্ট সূর্য।

মধ্যস্হতা

মধ্যস্হতা বি. মধ্যস্হ বিণ. অভ্যন্তরস্হ। ☐ বি. সালিশ।

মধ্যস্হ

মধ্যস্হ বিণ. অভ্যন্তরস্হ। ☐ বি. সালিশ। বি. মধ্যস্হতা।

মধ্যলয়

মধ্যলয় বি. সংগীতে দ্রুত ও বিলম্বিত এই দুইয়ের মাঝামাঝি লয়।

মধ্যরেখা

মধ্যরেখা বি. (ভূগো.) ভূগোলকের উভয় মেরুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত বৃত্তাকার রেখা; (জ্যোতি.) যে কল্পিত বৃত্ত দৃষ্টার মাথার উপর দিয়ে উত্তর-দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে নভোমণ্ডলকে পূর্ব ও পশ্চিমে সমানভাবে বিভক্ত করে, meridian (বি. প.)।