মেষী

মেষী স্ত্রী. মেষ। মেষ [ mēṣa ] বি. 1 ভেড়া, মেড়া (‘মানুষ আমরা, নহি ত মেষ’: দ্বি. রা.); 2 (জ্যোতিষ.) রাশিচক্রের প্রথম রাশি; 3 (আল.) ভেড়ার মতো নিরীহ ও নিস্তেজ ব্যক্তি। [সং. √ + অ]।

মেহেদি

মেহেদি, মেহেন্দি [ mēhēdi, mēhēndi ] বি. চিরসবুজ ছোটো গাছবিশেষ, হেনা ফুল বা তার গাছ বা পাতা। [হি. মেদ্দি < সং. মেন্ধী]।

মেহমান

মেহমান [ mēha-māna ] বি. অতিথি। [ফা. মিহ্মান]। মেহমানদারি বি. অতিথির সেবা, অতিথিসত্কার।

মেহফিল

মেহফিল [ mēha-phila ] মহফিল [mahaphila]- এর রূপভেদ।

মেহনতি

মেহনতি বিণ. মেহনতকারী, শ্রমজীবী (মেহনতি মানুষ)। ☐ বি. মেহনতের মজুরি, পারিশ্রমিক।

মেল

মেল1 [ mēla1 ] বি. 1 ডাক (আজকের মেলের চিঠি); 2 [ডাক ও যাত্রী বহনকারী দ্রুতগামী রেলগাড়ি (পাঞ্জাব মেল)। ☐ বিণ. 1 ডাকবাহী (মেলভ্যান); 2 দ্রুতগামী (মেলট্রেন)। [ইং. mail]। মেল2 [ mēla2 ] বিণ. 1 মিলন, ঐক্য (স্বামীস্ত্রীতে তেমন মেল হয়নি); 2 জনতা, উত্সবাদিতে জনসমাবেশ (বহুলোকের মেল); 3 (বাং.) কুলীনদের বিভাগবিশেষ (ফুলিয়া মেল)। [সং. √ মিল্ + অ]। মেলক বিণ. মিলনজনক। ☐ বি. 1 সঙ্গ, 2 সহবাস; 3 সমূহ। মেলন বি. মিলন। মেলবন্ধন বি. মিলন বা মিশ্রণ।

মেরুদণ্ডী

মেরুদণ্ডী (-ণ্ডিন্) বিণ. মেরুদণ্ডবিশিষ্ট (মেরুদণ্ডী প্রাণী)।

মেরুদণ্ড

মেরুদণ্ড [ mēru-daṇḍa ] বি. 1 শিরদাঁড়া; 2 পৃথিবীর মেরুদ্বয়ের সংযোজক কল্পিত রেখা। [মেরু. দ্র]। মেরুদণ্ডহীন বিণ. 1 শিরদাঁড়াহীন; 2 দুর্বল, ভীরু। মেরুদণ্ডী (-ণ্ডিন্) বিণ. মেরুদণ্ডবিশিষ্ট (মেরুদণ্ডী প্রাণী)।