মন দেওয়া

মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)।

মন টলা

মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া।

মন জোগানো

মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা।

মন মজা

মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা (‘আমার মন মজেছে সেই গভীর’: রবীন্দ্র)।

মন বসা

মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা।

মন জানা

মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা।

মনচোরা

মনচোর, মনচোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক।

মনচোর

মনচোর, মনচোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক।