মনুষ্য

মনুষ্য [ manuṣya ] বি. মানুষ, মানব। [সং. মনু (+ষ্) + য]। স্ত্রী. মনুষী। মনুষ্যকৃত বিণ. মানুষের দ্বার রচিত বা সম্পাদিত, মানুষ করেছে এমন। মনুষ্যচরিত্র বি. মানবজাতির স্বভাব, মানুষের স্বাভাবিক প্রকৃতি। মনুষ্যজন্ম বি. মানুষরূপে জন্মগ্রহণ। মনুষ্যত্ব বি. 1 মানুষের প্রকৃতি, মানবতা; 2 দয়া ধর্ম প্রেম ইত্যাদি মানবোচিত গুণ বা বৈশিষ্ট্য। মনুষ্যলোক বি. মর্ত্যলোক, পৃথিবী (মনুষ্যলোকে এমন ঘটনা বিরল)। মনুষ্যাবাস বি লোকালয়। মনুষ্যেতর বিণ. মানুষ অপেক্ষা হীন (মনুষ্যেতর প্রাণী)। মনুষ্যোচিত বিণ. 1 মানুষের উপযুক্ত বা যোগ্য; 2 মনুষ্যত্বপূর্ণ।

মনীষিতা

মনীষিতা বি. মনীষীর বা মনীষিসুলভ ভাব; মনস্বিতা।

মননশীলতা

মননশীলতা বি. যুক্তিনির্ভর চিন্তায় দ্বারা চালিত হওয়ার স্বভাব।

মননশীল

মননশীল বিণ. বুদ্ধিদীপ্ত চিন্তায় অভ্যস্ত, বুদ্ধিদীপ্ত বিচারশক্তিসম্পন্ন। ☐ বি. বিণ. বুদ্ধিজীবী, intellectual.

মনস্বিতা

মনস্বিতা বি. মনস্বী [ manasbī ] (-স্বিন্) বিণ. 1 প্রাজ্ঞ, জ্ঞানী; 2 চিন্তাশীল; 3 উদার। [সং. মনস্ + বিন্]।

মনস্বী

মনস্বী [ manasbī ] (-স্বিন্) বিণ. 1 প্রাজ্ঞ, জ্ঞানী; 2 চিন্তাশীল; 3 উদার। [সং. মনস্ + বিন্]। বি. মনস্বিতা। স্ত্রী. মনস্বিনী।

মনস্তাত্ত্বিক

মনস্তাত্ত্বিক বিণ. মনস্তত্ত্ব [ manastattba ] বি. মানবমনের প্রকৃতি ক্রিয়া ও গতিপ্রকৃতি বিষয়ক বিজ্ঞান, মনোবিজ্ঞান, psychology. [সং. মনস্ + তত্ত্ব]।

মনস্তত্ত্ব

মনস্তত্ত্ব [ manastattba ] বি. মানবমনের প্রকৃতি ক্রিয়া ও গতিপ্রকৃতি বিষয়ক বিজ্ঞান, মনোবিজ্ঞান, psychology. [সং. মনস্ + তত্ত্ব]। বিণ. মনস্তাত্ত্বিক।

মনস্কামনা

মনস্কাম, মনস্কামনা [ manaskāma, manaskāmanā ] বি. মনের বা অন্তরের ইচ্ছা, মনোবাসনা, অন্তরের উদ্দেশ্য (‘সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম’: রবীন্দ্র)। [সং. মনস্ + কাম, কামনা]।

মনস্কাম

মনস্কাম, মনস্কামনা [ manaskāma, manaskāmanā ] বি. মনের বা অন্তরের ইচ্ছা, মনোবাসনা, অন্তরের উদ্দেশ্য (‘সেই ডাকে মোর শুধু শুধুই পূরবে মনস্কাম’: রবীন্দ্র)। [সং. মনস্ + কাম, কামনা]।