মনোনীত

মনোনীত [ manō-nīta ] বিণ. 1 পছন্দ করা হয়েছে এমন, নির্বাচিত (পিতার মনোনীত পাত্রীর সঙ্গে বিবাহ); 2 মনোনয়নপ্রাপ্ত। [সং. মনস্ + নী + ত]। স্ত্রী. মনোনীতা।

মনোজ্ঞতা

মনোজ্ঞতা বি. মনোজ্ঞ [ manōjña ] বিণ. সুন্দর, মনোহর, চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর। [সং. মনস্ + √ জ্ঞ + অ]।

মনোজ্ঞা

মনোজ্ঞা স্ত্রী. মনোজ্ঞ [ manōjña ] বিণ. সুন্দর, মনোহর, চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর। [সং. মনস্ + √ জ্ঞ + অ]।

মনোজ্ঞ

মনোজ্ঞ [ manōjña ] বিণ. সুন্দর, মনোহর, চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর। [সং. মনস্ + √ জ্ঞ + অ]। স্ত্রী. মনোজ্ঞা। বি. মনোজ্ঞতা।

মনুষ্যোচিত

মনুষ্যোচিত বিণ. 1 মানুষের উপযুক্ত বা যোগ্য; 2 মনুষ্যত্বপূর্ণ।

মনুষ্যেতর

মনুষ্যেতর বিণ. মানুষ অপেক্ষা হীন (মনুষ্যেতর প্রাণী)।

মনুষ্যলোক

মনুষ্যলোক বি. মর্ত্যলোক, পৃথিবী (মনুষ্যলোকে এমন ঘটনা বিরল)।

মনুষ্যত্ব

মনুষ্যত্ব বি. 1 মানুষের প্রকৃতি, মানবতা; 2 দয়া ধর্ম প্রেম ইত্যাদি মানবোচিত গুণ বা বৈশিষ্ট্য।