ম মনোনীতা মনোনীতা স্ত্রী. মনোনীত [ manō-nīta ] বিণ. 1 পছন্দ করা হয়েছে এমন, নির্বাচিত (পিতার মনোনীত পাত্রীর সঙ্গে বিবাহ); 2 মনোনয়নপ্রাপ্ত। [সং. মনস্ + নী + ত]।
ম মনোরথ মনোরথ [ manō-ratha ] বি. 1 মনোবাসনা, মনের ইচ্ছা, অভিলাষ; 2 সংকল্প। [সং. মনস্ + রথ]। মনোরথগতি বি. যথেচ্ছ গমনশক্তি। ☐ বিণ. মনের বা চিন্তার মতো অতি দ্রুতগামী।
ম মনোযোগ মনোযোগ [ manō-yōga ] বি. 1 অভিনিবেশ, মনঃসংযোগ, প্রণিধান (মনোযোগ দিয়ে পড়া); 2 একাগ্রতা। [সং. মনস্ + যোগ]। মনোযোগী (-গিন্) বিণ. মনোযোগ দিতে অভ্যস্ত, অভিনিবিষ্ট। বি. মনোযোগিতা।
ম মনোমোহিনী মনোমোহিনী স্ত্রী. মনোমোহন [ manō-mōhana ] বিণ. চিত্তাকর্ষক, মনোহারী, মনোরম, অতি সুন্দর (মনোমোহন শ্যাম, মনোমোহন বাঁশি)। [সং. মনস্ + মোহন]
ম মনোমোহন মনোমোহন [ manō-mōhana ] বিণ. চিত্তাকর্ষক, মনোহারী, মনোরম, অতি সুন্দর (মনোমোহন শ্যাম, মনোমোহন বাঁশি)। [সং. মনস্ + মোহন] স্ত্রী. মনোমোহিনী।
ম মনোব্যথা মনোবেদনা, মনোব্যথা [ manō-bēdanā, manō-byathā ] বি. মনঃকষ্ট, দুঃখ। [সং. মনস্ + বেদনা, ব্যথা]।
ম মনোবিদ্যা মনোবিজ্ঞান, মনোবিদ্যা [ manō-bijñāna, manō-bidyā ] বি. মনের প্রকৃতি ও গতিপ্রকৃতি সম্বন্ধীয় বিজ্ঞান, মনস্তত্ত্ব, psychology. [সং. মনস্ + বিজ্ঞান, বিদ্যা]।
ম মনোবিজ্ঞান মনোবিজ্ঞান, মনোবিদ্যা [ manō-bijñāna, manō-bidyā ] বি. মনের প্রকৃতি ও গতিপ্রকৃতি সম্বন্ধীয় বিজ্ঞান, মনস্তত্ত্ব, psychology. [সং. মনস্ + বিজ্ঞান, বিদ্যা]।