মন্ত্রবল

মন্ত্রবল, মন্ত্রশক্তি বি. মন্ত্রের জোর বা ক্ষমতা।

মন্ত্রগ্রহণ

মন্ত্রগ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ।

মন্ত্রগৃহ

মন্ত্রগৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর।

মন্ত্র

মন্ত্র [ mantra ] বি. 1 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়; 2 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণ বা মনন করলে ত্রাণ পাওয়া যায়; 3 বশীকরণাদি ব্যাপারে ব্যবহৃত শব্দ (মারণমন্ত্র, সাপের মন্ত্র); 4 বৈদিক সাহিত্যের অংশ; 5 নীতি (অহিংসামন্ত্র); 6 মন্ত্রণা, উপদেশ, পরামর্শ (কানে মন্ত্র দেওয়া)। [সং. √ মন্ত্র + অ]। মন্ত্রকুশল বিণ. পরামর্শ দানে পটু। মন্ত্রগুপ্তি বি. মন্ত্রণার গোপনীয়তা-রক্ষা। মন্ত্রগূঢ় বি. গুপ্তচর। মন্ত্রগৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর। মন্ত্রগ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ। মন্ত্রজিহ্ব বি. অগ্নি। মন্ত্রতন্ত্র বি. বিবিধ মন্ত্র ও তদ্রূপ প্রক্রিয়া। মন্ত্রদাতা (-তৃ) বি....

মন্ত

-মন্ত [ -manta ] বিণ. 1 বিশিষ্ট যুক্ত সম্পন্ন প্রভৃতি অর্থসূচক বাং. তদ্বিত প্রত্যয়বিশেষ (পয়মন্ত, লক্ষীমন্ত)। [< সং. মত্]।