মন্ত্রপূত

মন্ত্রপূত বিণ. মন্ত্রদ্বারা পবিত্রীকৃত (মন্ত্রপূত কবচ, মন্ত্রপূত জল)।

মন্ত্রদ্রষ্টা

মন্ত্রদ্রষ্টা (ষ্টৃ) বি. যিনি বা যে ঋষি মন্ত্রের পরম তত্ত্ব প্রত্যক্ষ করেছেন।

মন্ত্রদাত্রী

মন্ত্রদাত্রী স্ত্রী. মন্ত্রদাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে।

মন্ত্রদাতা

মন্ত্রদাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে। স্ত্রী. মন্ত্রদাত্রী।

মন্ত্রমুগ্ধ

মন্ত্রমুগ্ধ বিণ. (মন্ত্রের দ্বারা) সম্পূর্ণ বশীভূত। স্ত্রী. মন্ত্রমুগ্ধা।

মন্ত্রভেদ

মন্ত্রভেদ বি. কৌশলে অন্যের গুপ্ত মন্ত্রণা বা পরামর্শ জেনে নেওয়া।

মন্ত্রবিদ

মন্ত্রবিত্ (মন্ত্রবিত, মন্ত্রবিৎ), মন্ত্রবিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল। ☐ বি. মন্ত্রী।

মন্ত্রবিত

মন্ত্রবিত্ (মন্ত্রবিত, মন্ত্রবিৎ), মন্ত্রবিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল। ☐ বি. মন্ত্রী।