মন্দার

মন্দার [ mandāra ] বি. 1 স্বর্গীয় বৃক্ষবিশেষ বা তার ফুল; 2 মাদারগাছ (‘ম্লান হয়ে এল কণ্ঠে মন্দারমালিকা’: রবীন্দ্র)। [সং. √ মন্দ্ + আর]। মন্দারক বি. মন্দার।

মন্দা

মন্দা [ mandā ] বি. 1 অবনতি, হ্রাস; 2 পণ্যদ্রব্যের মূল্য বা ক্রয়বিক্রয়ের হ্রাস, depression. (মন্দার সময়, অর্থনীতিতে মন্দা চলছে); 3 (প্রা. কা.) মন্দ লোক, দুষ্ট লোক (‘অধর নীরস মঝু করলহি মন্দা’: বিদ্যা.)। ☐ বিণ. 1 পণ্যদ্রব্যের মূল্য বা ক্রয়বিক্রয় হ্রাসবিক্রয় হ্রাসপ্রাপ্ত হয়েছে এমন (মন্দা বাজার); 2 হ্রাসপ্রাপ্ত, লঘু (‘পথশ্রম হবে মন্দা’: ক. ক)। [সং. মন্দ + বাং আ]।

মন্দ মন্দ

মন্দ মন্দ ক্রি-বিণ. ধীরে ধীরে (মন্দ মন্দ বাতাস বইছে)।

মন্দভাগ্য

মন্দভাগ, মন্দভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা। ☐ বি. খারাপ অদৃষ্ট। স্ত্রী. (সং.) মন্দভাগা, মন্দভাগ্যা; (বাং.) মন্দভাগিনি।

মন্দভাগ

মন্দভাগ, মন্দভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা। ☐ বি. খারাপ অদৃষ্ট। স্ত্রী. (সং.) মন্দভাগা, মন্দভাগ্যা; (বাং.) মন্দভাগিনি।

মন্দ

মন্দ [ manda ] বিণ. 1 মন্হর, মৃদু, তীব্র নয় এমন (মৃদুমন্দ হাসি); 2 ধীর (মন্দগতি); 3 ধীরগামী (মন্দানিল, মন্দবায়); 4 খারাপ, অপকৃষ্ট (মন্দ জিনিস); 5 কু, অসত্, দুষ্ট (মন্দ লোক); 6 অশুভ, প্রতিকূল (মন্দ ভাগ্য); 7 কটু, কর্কশ (মন্দ বাক্য); 8 ক্ষীণ, দুর্বল; 9 অসুস্হ (শরীর মন্দ)। [সং. √ মন্দ + অ]। বি. মন্দতা, মন্দত্ব, মান্দ্য (অগ্নিমান্দ্য)। মন্দগতি বি. ধীর গতি। ☐ বিণ. ধীরগতিসম্পন্ন। মন্দগামী (-মিন্) বিণ. ধীরগামী, ধীরে চলে এমন। স্ত্রী. মন্দগামিনী। মন্দবুদ্ধি বিণ. 1 কুবুদ্ধিযুক্ত, দুষ্ট, অসত্; 2 ক্ষীণ বা অতীক্ষ্ম বোধসম্পন্ন। মন্দভাগ, মন্দভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা। ☐ বি. খারাপ অদৃষ্ট। স্ত্রী. (সং.) মন্দভাগা, মন্দভাগ্যা; (বাং.) মন্দভাগিনি।...

মন্থাদ্রি

মন্থাদ্রি [ manhādri ] বি. মন্দরপর্বত। [সং. মন্হ + অদ্রি]।