মমতাহীন

মমতাহীন, মমতাশূন্য বিণ. 1 নির্দয়; 2 স্নেহহীন।

মমতাময়ী

মমতাময়ী স্ত্রী. মমতাময় বিণ. মমতায় ভরা, স্নেহশীল।

মমতাময়

মমতাময় বিণ. মমতায় ভরা, স্নেহশীল। স্ত্রী. মমতাময়ী।

মমতা

মমতা [ mamatā ] বি. 1 স্নেহ, মায়া (প্রাণের মমতা); 2 আসক্তি (ধনদৌলতের প্রতি মমতা); 3 আপন বলে ভাবা। [সং. মম + তা]। মমতাময় বিণ. মমতায় ভরা, স্নেহশীল। স্ত্রী. মমতাময়ী। মমতাহীন, মমতাশূন্য বিণ. 1 নির্দয়; 2 স্নেহহীন।

মম

মম1 [ mama1 ] বিণ. (কাব্যে) আমার (‘মম দুঃখের সাধন’: রবীন্দ্র)। [সং. ‘অস্মদ্’ শব্দের ষষ্ঠী বিভক্তির প্রথমার রূপ]। ম-ম2 [ ma-ma2 ] বি. (সচ. মধুর) গন্ধে পূর্ণ বা আমোদিত হওয়ার ভাব (সারাটা বাড়ি ফুলের গন্ধে ম-ম করছে) [ধ্বন্যা.]।

মবারক

মবারক [ mabāraka] মুবারক-এর অপ্ররূপভেদ।

মন্দ্রিত

মন্দ্রিত বিণ. গম্ভীর শব্দে ধ্বনিত (‘মন্দ্রিত তব ভেরী’: রবীন্দ্র)।

মন্দ্রা

মন্দ্রা [ mandrā ] বি. গম্ভীর ধ্বনি (‘তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে’ : রবীন্দ্র)। ☐ বিণ. গম্ভীর (মন্দ্রকন্ঠে, জলদমন্দ্র রবে)। ☐ ক্রি. গম্ভীর ধ্বনি করা (‘মন্দ্রি ওঠে সারা আকাশে’: রবীন্দ্র)। [সং. √ মন্দ্ + র] মন্দ্রাসপ্তক বি. সংগীত খাদের সপ্তক, উদারা। মন্দ্রিত বিণ. গম্ভীর শব্দে ধ্বনিত (‘মন্দ্রিত তব ভেরী’: রবীন্দ্র)।

মন্দিরা

মন্দিরা [ mandirā ] বি. কাঁসার তৈরী করতালজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ (‘দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে’: রবীন্দ্র)। [দেশি]।