মরাকান্না

মরাকান্না বি. কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না।

মরা

মরা [ marā ] বি. ক্রি. 1 প্রাণত্যাগ করা, মারা যাওয়া; 2 সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া (চাকরি গেলে লোকটা মরবে); 3 নিদারুন কষ্ট পাওয়া (গরমে মরা, ভেবে মরছি, লজ্জায় মরছে); 4 শুকিয়ে যাওয়া, মজা (নদীটা মরে গেছে); 5 হ্রাস পাওয়া (রস মরা, ব্যথা মরা); 6 নির্জীব হওয়া (অভাবের জন্য লোকটা মরে আছে); 7 লুপ্ত হওয়া (‘বাতাস আলো গেল মরে’: রবীন্দ্র)। ☐ বিণ. 1 মৃত (মরা হাতি); 2 শুষ্ক, মজে গেছে এমন (মরা খাল); 3 নির্জীব (মরা প্রাণ, উনুনের মরা আঁচ); 4 লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত (মরা খিদে); 5 খাদযুক্ত (মরা সোনা)। [সং. √ মৃ + বাং. অ]। মরাকটাল. বি. ভাটা। মরাকান্না...

মরশুমি

মরশুমি বিণ. নির্দিষ্ট ঋতুতে জন্মায় ও বেঁচে থাকে এমন (মরশুমি ফুল)।

মরশুম

মরশুম [ mara-śuma ] বি. 1 ঋতু (শীতের মরশুম); 2 সুযোগ-সুবিধা (মরশুম পাওয়া); 3 সুবিধাজনক বা প্রশস্ত কাল বা অনুষ্ঠানাদির জন্য নির্দিষ্ট সময় (পূজার মরশুম)। [ফা. মৌসিম]।

মরোমরো

মর-মর, মরো-মরো [ mara-mara, marō-marō ] বিণ. মৃতপ্রায়, মূমূর্ষ (মরোমরো অবস্হা)। [মরা দ্র]।

মরমর

মর-মর, মরো-মরো [ mara-mara, marō-marō ] বিণ. মৃতপ্রায়, মূমূর্ষ (মরোমরো অবস্হা)। [মরা দ্র]।

মরদানি

মরদানি বি. 1 পুরুষত্ব; 2 বীরত্ব; 3 (মেয়েদের ক্ষেত্রে) পুরুষালি ভাব।

মরদানা

মরদানা বি. পুরুষলোক। ☐ বিণ. 1 পুরুষজাতীয়; 2 পুরুষোচিত, পুরুষের।

মরদা

মরদা বিণ. পুংজাতীয় (মরদা হরিণ)।