মরু [ maru ] বি. মরুভূমি, জল-প্রাণী-উদ্ভিদশূন্য বালুকাময় বিস্তীর্ণ স্হলভাগ। [সং. + মৃ + উ]। মরুঝড় বি. মরুভূমিতে বালির যে ঝড় বয়। মরুভূ, মরুভূমি, মরুস্হল, মরুস্হলী বি. মরুময় স্হান। মরুময় বিণ. মরুভূমির প্রকৃতিবিশিষ্ট, বৃক্ষহীন ও বালুকাময়। মরুসম্ভব বিণ. মরুভূমিতে জাত।