মরুভূ

মরুভূ, মরুভূমি, মরুস্হল, মরুস্হলী বি. মরুময় স্হান।

মরুময়

মরুময় বিণ. মরুভূমির প্রকৃতিবিশিষ্ট, বৃক্ষহীন ও বালুকাময়।

মরুঝড়

মরুঝড় বি. মরুভূমিতে বালির যে ঝড় বয়।

মর্ত

মর্ত, মর্ত্য [ marta, martya ] বি. 1 পৃথিবী, মরজগত্, ইহলোক (‘স্বর্গ হতে মর্তভূমি করেছি বিহার’: রবীন্দ্র); 2 মানুষ। ☐ বিণ. মরণশীল, নশ্বর; পার্থিব (মর্ত্যজীবন)। [সং. √ মৃ + ত, য]। মর্তধাম, মর্ত্যধাম, মর্তভূমি, মর্ত্যভূমি, মর্তলোক, মর্ত্যলোক বি. পৃথিবী। মর্তলীলা, মর্ত্যলীলা বি. মানবজীবনের কার্যকলাপ।

মরটার

মর্টার, মরটার [ marṭāra, mara-ṭāra ] বি. গোলানিক্ষেপকারী কামানজাতীয় যন্ত্রবিশেষ। [ইং. mortar]।

মর্টার

মর্টার, মরটার [ marṭāra, mara-ṭāra ] বি. গোলানিক্ষেপকারী কামানজাতীয় যন্ত্রবিশেষ। [ইং. mortar]।

মর্কটী

মর্কটী স্ত্রী. মর্কট [ markaṭa ] বি. 1 ছোট বানরবিশেষ; 2 (আল.) (বিদ্রুপে) শ্রীহীন ব্যক্তি; 3 (বিরল) মাকড়সা। [সং. √ মর্ক্ + অট]।

মর্কট

মর্কট [ markaṭa ] বি. 1 ছোট বানরবিশেষ; 2 (আল.) (বিদ্রুপে) শ্রীহীন ব্যক্তি; 3 (বিরল) মাকড়সা। [সং. √ মর্ক্ + অট]। স্ত্রী. মর্কটী।

মরুত

মরুত্, মরুত, মরুৎ [ marut, maruta ] বি. 1 বায়ু, বাতাস, উনপঞ্চাশ পবন; 2 (বিরল) দেবতা। [সং. √ মৃ + উত্]।

মরুস্হলী

মরুভূ, মরুভূমি, মরুস্হল, মরুস্হলী বি. মরুময় স্হান।