মর্যাদাহানি

মর্যাদাহানি বি. গৌরবহানি; সম্মানহানি, অসম্মান (আপনার মর্যাদাহানি হতে পারে এমন কাজ করব না)।

মর্যাদা

মর্যাদা [ maryādā ] বি. 1 গৌরব গরিমা (বংশমর্যাদা); 2 সম্মান, সম্ভ্রম, খাতির (অকারণেই লোকে তাকে মর্যাদা দেয়, মর্যাদাহানি); 3 ন্যায়সংগত ও শালীনতাসম্মত নিয়ম (মর্যাদাপূর্ণ আচরণ); 4 মূল্য, দক্ষিণা, পণ (কুলীনভোজনের মর্যাদা); 5 সীমা (মর্যাদা-লঙ্ঘন); 6 সেলামি, নজর বা নজরানা (জমিদারের মর্যাদা) [সং. মর্যা (সীমাসূচক) + √ দা + অ + আ]। মর্যাদাবান. বিণ. সম্মানবিশিষ্ট, সম্মানিত। মর্যাদাহানি বি. গৌরবহানি; সম্মানহানি, অসম্মান (আপনার মর্যাদাহানি হতে পারে এমন কাজ করব না)।

মর্মরিত

মর্মরিত বিণ. মর্মরধ্বনিযুক্ত (‘মর্মরিত তপোবন’)।

মর্মরা

মর্মরা ক্রি. (কাব্যে) মর্মরধ্বনি করা।

মর্মোদঘাটন

মর্মোদঘাটন (মর্মোদ্ঘাটন , মর্মোদ্-ঘাটন) , মর্মোদ্ভেদ বি. 1 গোপন কথা বা রহস্য প্রকাশ; 2 স্বরূপ প্রকাশ; 3 মর্মার্থ প্রকাশ।

মর্মী

মর্মী (-র্মিন্) বিণ. 1 গূঢ় রহস্য উপলব্ধিকারী; 2 মরমি, দরদি।

মর্মাহত

মর্মাহত বিণ. হৃদয়ে নিদারুণ আঘাতপ্রাপ্ত, বেদনাহত (পুত্রের ব্যর্থতায় মর্মাহত)।

মর্মস্পৃক

মর্মস্পর্শী ( র্শিন্), মর্মস্পৃক (-স্পৃশ) বিণ. যা হৃদয়কে ব্যাকুল বা বিচলিত করে; অন্তরের বেদনা দেয় এমন।