মলিন

মলিন [ malina ] বিণ. 1 ময়লাযুক্ত, অপরিচ্ছন্ন (মলিন বস্ত্র, মলিন বেশ); 2 উজ্জ্বল বা ফরসা নয় এমন (‘মলিন আলোয় আমি তাহাদের দেখিলাম’: জী. দা.); 3 কলঙ্কিত (ধুলিমলিন, মলিন চরিত্র, মলিন জীবন); 4 বিষন্ন, ম্লান (মলিন মুখ) 5 মোহাচ্ছন্ন (বুদ্ধি মলিন হওয়া) [সং. √ মল্ + ইন্]। বি. মলিনতা, মলিনত্ব, মালিন্য, মলিনিমা। স্ত্রী. মলিনা।

মলানো

মলানো ক্রি. বি. মর্দন বা পিষ্ট করানো, ডলাইমলাই করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

মলাই

মলাই বি. মর্দনের কাজ, ডলন (ডলাইমলাই)।

মলা

মলা1 [ malā1 ] (কাব্যে ও আঞ্চ.) বি. 1 মল, ময়লা; 2 মালিন্য (মনের মলা) [সং. মল + বাং. অ]। মলা2 [ malā2 ] ক্রি. বি. মর্দন করা, ডলা; পীড়ন করা (কান মলা, গোরুর লেজ মলা)। ☐ বিণ. উক্ত অর্থে [সং. √ মল্ (=ধারণ) + বাং. আ]। মলাই বি. মর্দনের কাজ, ডলন (ডলাইমলাই)। মলানো ক্রি. বি. মর্দন বা পিষ্ট করানো, ডলাইমলাই করানো। ☐ বিণ. উক্ত অর্থে।

মলয়নিল

মলয়পবন, মলয়বায়ু, মারুত, মলয়নিল বি. মলয়পর্বত থেকে আগত বায়ু; বাতাস; দখিনা বাতাস।

মলয়বায়ু

মলয়পবন, মলয়বায়ু, মারুত, মলয়নিল বি. মলয়পর্বত থেকে আগত বায়ু; বাতাস; দখিনা বাতাস।

মলয়পবন

মলয়পবন, মলয়বায়ু, মারুত, মলয়নিল বি. মলয়পর্বত থেকে আগত বায়ু; বাতাস; দখিনা বাতাস।

মলয়জ

মলয়জ বিণ ময়লপর্বতে উত্পন্ন। ☐ বি. 1 চন্দন; 2 মলয়বায়ু, দখিনা বাতাস (‘মলয়জশীতল’) ।

মলয়

মলয় [ malaẏa ] বি. 1 দক্ষিণভারতের পশ্চিমঘাট পর্বতমালা; 2 স্বর্গীয় উদ্যান, নন্দনকানন; 3 মলয়পর্বত থেকে আগত বায়ু স্নিগ্ধ দখিনা বাতাস; 4 বাতাস; 5 মালয় উপদ্বীপ। [সং. √ মল্ + অয়]। মলয়জ বিণ ময়লপর্বতে উত্পন্ন। ☐ বি. 1 চন্দন; 2 মলয়বায়ু, দখিনা বাতাস (‘মলয়জশীতল’) । মলয়পবন, মলয়বায়ু, মারুত, মলয়নিল বি. মলয়পর্বত থেকে আগত বায়ু; বাতাস; দখিনা বাতাস।

মলমাস

মল-মাস [ mala-māsa ] বি. দুই অমাবস্যাযুক্ত এবং রবিসংক্রান্তিবর্জিত অতিরিক্ত চান্দ্রমাস, অধিমাস-যে মাসে হিন্দুদের পূজাদি শুভকাজ নিষিদ্ধ: সৌরবত্সরের সঙ্গে চান্দ্র বত্সরের ঐক্যবিধানের জন্য কয়েক বত্সর অন্তর এই মলমাস গণনা থেকে বর্জিত হয়। [সং. মল (যুক্ত) + মাস]।