মসী
মসি, মসী [ masi, masī ] বি. 1 লেখবার কালি (মসিজীবি); 2 মাকড়সার ঝুল; 3 কলঙ্ক (‘পূর্ণ শশী মাখে মসি’: রবীন্দ্র)। [সং. √ মস্ + ই, ঈ]। মসিকৃষ্ণ বিণ ঝুলকালির মতো কালো, ঘোর কালো (মসিকৃষ্ণ মেঘ)। মসিজীবী (-বিন্) বিণ. বি. লেখক; কেরানি। মসিনিন্দিত, মসিলাঞ্ছিত বিণ. কালিও হার মানে এমন ঘোর কালো। মসিময় বিণ. কালিতে মাখা; ঘোর কৃষ্ণবর্ণ। মসিযুদ্ধ বি. লিখিত তর্ক বিতর্ক, লেখার মাধ্যমে বাদ-প্রতিবাদ।