মসিময়

মসিময় বিণ. কালিতে মাখা; ঘোর কৃষ্ণবর্ণ।

মস্তানি

মস্তানি বি. 1 মাতলামি; 2 মস্তানের আচরণ।

মস্তান

মস্তান [ mastāna ] বিণ. 1 যৌবনমদে মত্ত; 2 মাতাল; 3 গায়ের জোরে সরদারি করতে অভ্যস্ত; 4 উপদ্রবকারী। ☐ বি. গায়ের জোরে সরদারি করে বা উপদ্রব করে এমন যুবক (পাড়ার মস্তানদের জুলুমে টেকা দায়) [ফা. মস্তানা (=মাতাল)। মস্তানি বি. 1 মাতলামি; 2 মস্তানের আচরণ।

মস্ত

মস্ত [ masta ] বিণ. 1 (সং.) উঁচু (মস্ত বৃক্ষ); 2 (বাং) প্রকাণ্ড, সুবৃহত্ (মস্ত বাড়ি, মস্ত প্রাসাদ); 3 বিস্তৃত (মস্ত মাঠ); 4 মহত্ (মস্ত লোক, মস্ত হৃদয়)। ☐ বিণ-বিণ. খুব, অতিশয় (মস্ত বড়ো, মস্ত ধনী)। ☐ বি. মস্তক, মাথা (ছিন্নমস্তা) [সং. √ মস্ + ত-তু. ফা. মসত্]।

মসূরী

মসূরিকা, মসূরী [ masūrikā, masūrī ] বি. বসন্তরোগ বা বসন্তরোগের গুটিকা। [সং. মসূর + ক+ আ, মসূর + ঈ]।

মল্লি

মল্লিক, মল্লি, মল্লী [ mallika, malli, mallī ] বি. বেলফুল, বেলি। [সং. মল্লিক + আ]।

মসিজীবী

মসিজীবী (-বিন্) বিণ. বি. লেখক; কেরানি।

মসিনিন্দিত

মসিনিন্দিত, মসিলাঞ্ছিত বিণ. কালিও হার মানে এমন ঘোর কালো। ।

মসিলাঞ্ছিত

মসিনিন্দিত, মসিলাঞ্ছিত বিণ. কালিও হার মানে এমন ঘোর কালো।

মসিকৃষ্ণ

মসিকৃষ্ণ বিণ. ঝুলকালির মতো কালো, ঘোর কালো (মসিকৃষ্ণ মেঘ)।