মস্তিষ্ক [ mastiṣka ] বি. 1 মাথার খুলির নীচে যে নরম পদার্থ থাকে, মগ়জ, ঘিলু; 2 (গৌণ অর্থে) বুদ্ধি, বোধশক্তি। [সং. মস্ + তি = মস্তি + √ মুষ্ক্ + অ]। মস্তিষ্কচালনা বি. বুদ্ধি খেলানো, চিন্তা করা। মস্তিষ্কবিকৃতি বি মাথার গোলমাল। মস্তিষ্কহীন বিণ. নির্বোধ।