মহত্তর

মহত্তর বিণ. (দুইয়ের মধ্যে) অধিকতর মহত্।

মহত্তম

মহত্তম বিণ সর্বাপেক্ষা মহত্ (মহত্তম আদর্শ)।

মহতপ্রাণ

মহতপ্রাণ (মহৎপ্রাণ, মহত্‌প্রাণ) বিণ উদারহৃদয়।

মহত

মহত্, মহত, মহৎ [ mahat ] বিণ. 1 বড়ো, বৃহত্ (মহত্ অরণ্য, মহত্ ব্যাপার); 2 শ্রেষ্ঠ উন্নত উদার (মহত্ কার্য মহদাশয়) 3 প্রবল (মহত্ ভয়, মহত্ দোষ); 4 গুরু, গুরুতর (মহত্ ভার)। ☐ বি. উন্নতচরিত্র বা উদারহৃদয় ব্যক্তি (‘আমি চাই মহতের মহত্ পরাণ’: মা. ব.)। [সং. √ মহ (পূজা) + অত্]। স্ত্রী. মহতী (মহতী সভা, মহতী বাণী)। মহতপ্রাণ বিণ উদারহৃদয়। মহত্তম বিণ সর্বাপেক্ষা মহত্ (মহত্তম আদর্শ)। মহত্তর বিণ. (দুইয়ের মধ্যে) অধিকতর মহত্। মহত্ত্ব বি. মহত্ ভাব, মহতের ভাব।

মহড়া নেওয়া

মহড়া নেওয়া ক্রি. বি. 1 লড়াইয়ে বিপক্ষের সামনে অবস্হান করে যুদ্ধ করা বা প্রতিদ্বন্দ্বিতা করা; 2 প্রতিদ্বন্দ্বিতা করা (সে একাই শত্রুর মহড়া নিতে পারে)।

মহড়া

মহড়া [ mahaḍ়ā ] বি. 1 যুদ্ধ অভিনয় ক্রীড়া-প্রতিযোগিতা প্রভৃতির জন্য প্রস্তুতি বা অভ্যাস (যুদ্ধের মহড়া, নাটকের মহড়া); 2 সম্মুখ, অগ্রভাগ; 3 যুদ্ধে বিপক্ষের অগ্রবর্তী সেনাদল (মহড়া ফেরানো); 4 বিপক্ষের সম্মুখবর্তী স্হান (মহড়া দখল করা)। [সং. মুখ > মুহ > মহ + বাং. ড়া]। মহড়া নেওয়া ক্রি. বি. 1 লড়াইয়ে বিপক্ষের সামনে অবস্হান করে যুদ্ধ করা বা প্রতিদ্বন্দ্বিতা করা; 2 প্রতিদ্বন্দ্বিতা করা (সে একাই শত্রুর মহড়া নিতে পারে)।

মহকুমাশাসক

মহকুমাশাসক বি. মহকুমার প্রশাসনের প্রধান; এস ডি ও।

মহকুমা

মহকুমা [ maha-kumā ] বি. কয়েকটি থানার সমষ্টি, জেলা যে প্রশাসনিক অংশে বিভক্ত। [আ. মহকুমা]। মহকুমা শহর বি. মহকুমার প্রধান শহর বা সদর। মহকুমাশাসক বি. মহকুমার প্রশাসনের প্রধান; এস ডি ও।