মহাজন

মহাজন বি. 1 অতি ধার্মিক বা মহত্ ব্যক্তি; 2 বড়ো ব্যবসায়ী বা আড়তদার: 3 যে ব্যক্তি মূলধন জোগায়; 4 উত্তমর্ণ; 5 কুসীদজীবী; 6 বৈষ্ণব পদকর্তা; 7 (বিরল) বিশাল জনতা।

মহাজগত

মহাজগত (মহাজগত্, মহাজগৎ) বি. মহাবিশ্ব universe.

মহাকালী

মহাকালী বি. (স্ত্রী.) 1 মহাকাল -এর স্ত্রীলিঙ্গ; 2 আদ্যাশক্তির রূদ্রাণীরূপে; 3 কালী।

মহাকাল

মহাকাল বি. 1 শিবের রুদ্ররূপ (মহাকালের মন্দির); 2 অনবচ্ছিন্ন কাল, অনন্ত কাল, কালচক্র (মহাকালের বিচারে)।

মহাকায়

মহাকায় বিণ. অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)।

মহাকাব্য

মহাকাব্য বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহত্ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক।

মহাকর্ষ

মহাকর্ষ বি. (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation.

মহাকরণ

মহাকরণ বি. প্রধান সরকারি দফতরখানা, secretariat (স.প)।

মহাগুরু

মহাগুরু বি. পিতা মাতা দীক্ষাদাতা বা (নারীর ক্ষেত্রে) পতি।