মহাত্মা

মহাত্মা (-ত্মন্) বিণ. অতি মহত্, উন্নত বা মহত্ মনসম্পন্ন। ☐ বি. ভারতের প্রখ্যাত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধির আখ্যা।

মহাতৈল

মহাতৈল বি. মানুষের দেহের চর্বি।

মহাতেজা

মহাতেজস্বী (-স্বিন্), মহাতেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন।

মহাতেজস্বী

মহাতেজস্বী (-স্বিন্), মহাতেজা (-জস্) বিণ. অতিশয় তেজসম্পন্ন।

মহাতপা

মহাতপা (-পস্), (বর্জি.) মহাতপাঃ বিণ. বি. অতি কঠোর তপস্যাকারী; শ্রেষ্ঠ তপস্বী।

মহাজ্ঞান

মহাজ্ঞান বি. 1 শ্রেষ্ঠ বা পরম জ্ঞান; 2 (মনসামঙ্গলে) যে বিদ্যাবলে মৃতকে পুনরুজ্জীবিত করা যায়।

মহাজাগতিক

মহাজাগতিক বিণ. মহাবিশ্বসংক্রান্ত, মহাবিশ্বের (মহাজাগতিক রশ্মি)।

মহাজনি

মহাজনি বি. তেজারতি (সে মহাজনি করে) ☐ বিণ. তেজারতি-বিষয়ক (মহাজনি কারবার)।