মহানবমী

মহানবমী বি. শারদীয় শুক্লা নবমী তিথি, দুর্গাপূজার তৃতীয় দিন।

মহানন্দ

মহানন্দ বি. অতিশয় আনন্দ, পরমানন্দ। ☐ বিণ. অতিশয় আনন্দিত।

মহানগর

মহানগর, মহানগরী বি. অতি বৃহত্ নগর।

মহাদ্রাবক

মহাদ্রাবক বি. (ওষুধরূপে ব্যবহৃত) গন্ধকাম্ল, sulphuric acid.

মহাদেশ

মহাদেশ বি. বহু দেশের সমষ্টি এক বিশাল ভৌগলিক বিভাগ, continent (আফ্রিকা মহাদেশ)।

মহাদেবী

মহাদেবী বি. (স্ত্রী.) 1 দুর্গা, ভগবতী; 2 পাটরানি।