ম মহামার মহামার বিণ. অতি দৌরাত্ম্যকারী (‘মোর দেশে পরদল আইল মহামার’: বি. গু.)। ☐ বি. 1 উপদ্রব বা দৌরাত্ম্য; 2 ভীষণ আক্রমণ বা যুদ্ধ; 3 ব্যাপক হত্যাকাণ্ড; 4 মহাবিপদ।
ম মহামাত্র মহামাত্র বি. 1 প্রধান মন্ত্রী; 2 ধনাঢ্য ব্যক্তি; 3 মাহুত। [সং. মহতী + মাত্রা (মান, চিত্ত)]।
ম মহামহিমান্বিত মহামহিম, মহামহিমান্বিত বিণ. 1 অতিশয় মহিমাপূর্ণ, সুমহান; 2 ভূস্বামী, উচ্চপদাধিকারী সরকারি কর্মচারী প্রভৃতির নামের পূর্বে প্রযোজ্য সম্মানসূচক বিশেষণ।