মহামূল্য

মহামূল্য বিণ. অত্যন্ত দামি, অতি মূল্যবান (মহামূল্য রত্ন)।

মহামুনি

মহামুনি বি. 1 শ্রেষ্ঠ মুনি; 2 বুদ্ধদেব।

মহাযোগী

মহাযোগী (-গিন্) বি. শ্রেষ্ঠ যোগী, (মহাযোগী বিশ্বামিত্র)।

মহাযান

মহাযান বি. বৌদ্ধ সম্প্রদায়বিশেষ; নাগার্জুন নামক বৌদ্ধ শ্রমণ কর্তৃক প্রবর্তিত বৌদ্ধ দর্শন ও তার সমর্থক সম্প্রদায়।

মহামহোপাধ্যায়

মহামহোপাধ্যায় বি. বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের সরকার-প্রদত্ত উপাধিবিশেষ।