মহার্হ

মহার্ঘ, মহার্হ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা।

মহার্ঘ

মহার্ঘ, মহার্হ বিণ. অত্যন্ত দামি, দুর্মূল্য। বি. মহার্ঘতা।

মহারৌরব

মহারৌরব বি. মহাপাপীদের শান্তির জন্য নির্দিষ্ট নরকের সর্বাধিক যন্ত্রনাময় অংশ।

মহারোগ

মহারোগ বি. ষক্ষা কুষ্ঠাদি দুরারোগ্য ব্যাধি।

মহারুদ্র

মহারুদ্র বি. মহাদেব বা শিবের প্রলয়মূর্তি।

মহারাষ্ট্রীয়

মহারাষ্ট্রীয় বিণ. 1 মহারাষ্ট্র-সংক্রান্ত; 2 মহারাষ্ট্রে জাত বা উত্পন্ন।

মহারাষ্ট্রী

মহারাষ্ট্রী বি. 1 মহারাষ্ট্রের ভাষা; 2 প্রাকৃত ভাষাবিশেষ; 3 মহারাষ্ট্রের অধিবাসী, মারাঠি।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র বি. বর্তমান ভারতের অঙ্গরাজ্যবিশেষ; মারাঠা প্রদেশ।

মহারাজা

মহারাজা বি. 1 মহারাজা; 2 ভারতের সামন্ত রাজা বা বড়ো জমিদারকে ব্রিটিশ সরকারের দেওয়া খেতাববিশেষ।