মহাসমুদ্র

মহাসমুদ্র, মহাসাগর, মহাসিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহত্ সমুদ্র।

মহাসমারোহ

মহাসমারোহ বি. বিরাট বা ব্যাপক জাঁকজমক ও আ়ড়ম্বর (মহাসমারোহ দিনটি উদ্যাপিত হল)।

মহাসভা

মহাসভা বি. 1 বিরাট বা ব্যাপক সভা অথবা সংঘ; 2 রাষ্ট্রের ব্যবস্হাপক সভা।

মহাসত্ত্ব

মহাসত্ত্ব বি. অতিকার জীব। ☐ বিণ. 1 মহাবলশালী; 2 সদাশয়, উদারচেতা।

মহাষ্টমী

মহাষ্টমী বি. শারদীয় দুর্গোত্সবের অষ্টমী তিথি।

মহাশয়া

মহাশয়া স্ত্রী. মহাশয় । মহাশয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। ☐ বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ।

মহাশয়

মহাশয় বিণ. উদারচেতা, মহান (তিনি অতি মহাশয় ব্যক্তি)। ☐ বি শ্রদ্ধা সম্ভ্রম বা ভদ্রতাসূচক সম্বোধনবিশেষ। স্ত্রী. মহাশয়া।

মহাশঙ্খ

মহাশঙ্খ বি. 1 মড়ার মাথার খুলি; 2 মানুষের হাড়; 3 বৃহত্ শঙ্খ। বিণ. বি. দশ লক্ষ কোটি সংখ্যা।

মহাশক্তি

মহাশক্তি বি. আদ্যাশক্তি, দুর্গাদেবী। ☐ বিণ. অতি পরাক্রান্ত।