মহিমময়

মহিমময়, [ mahima-maẏa, ] (বাং.) মহিমাময় বিণ. মহিমাপূর্ণ, মহিমান্বিত, মহিমাযুক্ত (মহিমাময় রাজা)। [সং. মহিমন্ + ময়]। স্ত্রী. মহিমময়ী।

মহাখাপ্পা

মহাখাপ্পা [ mahā-khāppā ] বিণ. কথ্য অতি ক্রুদ্ধ, খুব রেগে গেছে এমন (কথাটা শোনামাত্রই সে একেবারে মহাখাপ্পা)। [বাং. মহা (< সং মহত্) + খাপ্পা]।

মহাকাশযান

মহাকাশযান বি. মহাকাশচারী যে-যানে মহাশূন্যে পাড়ি দেয়, spacecraft.

মহাকাশবিজ্ঞান

মহাকাশবিজ্ঞান বি. মহাকাশসম্বন্ধীয় গবেষণা যে-বিজ্ঞানের বিষয়, space science.

মহাকাশ

মহাকাশ [ mahākāśa ] বি. পৃথিবীর চতুষ্পার্শ্বস্হ আকাশ ছড়িয়ে বিদ্যমান আকাশ; সৌর আকাশের বহির্ভূত বহুকোটি নক্ষত্র ও ছায়াপথ-যুক্ত অনন্ত আকাশ। [সং মহত্ + আকাশ]। মহাকাশচারী (-রিন্) বি. বিণ. রকেট দ্বারা মহাকাশে নিক্ষিপ্ত যানে বিচরণকারী মানুষ, astronaut. মহাকাশবিজ্ঞান বি. মহাকাশসম্বন্ধীয় গবেষণা যে-বিজ্ঞানের বিষয়, space science. মহাকাশযান বি. মহাকাশচারী যে-যানে মহাশূন্যে পাড়ি দেয়, spacecraft.

মহা

মহা1 [ mahā1 ] বিণ. 1 (কথ্য) প্রচণ্ড, প্রবল (মহা মুশকিল, মহা ফূর্তি); 2 বিশাল (মহাসিন্ধু) বিণ-বিণ অতিশয়, খুব অত্যন্ত (মহা অভিমানী, মহা চালাক) [< সং. মহত্]। মহা2 [ mahā2 ] বিণ. (কর্মধারায় ও বহুব্রীহি সমাসের পূর্বপদে) মহত্, মহান, মহতী (মহাকাল, মহাপাপ, মহাবীর, মহাব্যাধি)। [মহত্ দ্র]। মহাকবি বি 1 শ্রেষ্ঠ কবি, মহান কবি; 2 মহাকাব্য রচয়িতা। মহাকরণ বি. প্রধান সরকারি দফতরখানা, secretariat (স.প)। মহাকর্ষ বি. (বিজ্ঞা.) জড়বস্তুর পরস্পর আকর্ষণ, মাধ্যাকর্ষণ, gravitation. মহাকাব্য বি. দেবতা বা দেবতুল্য নায়কের বৃত্তান্ত নিয়ে বিশেষ রীতিতে রচিত বৃহত্ কাব্য; আধুনিক কালের পাশ্চাত্য এপিক। মহাকায় বিণ. অতি বৃহদাকার, অতিকায় (মহাকায় রাক্ষস)। মহাকাল বি. 1 শিবের রুদ্ররূপ...

মহাস্হবির

মহাস্হবির বি. 1 প্রবীণ ও সংঘমধ্যে সর্ববন্দিত বৌদ্ধ সন্নাসীবিশেষ; 2 অতি প্রবীণ অভিজ্ঞ ও শ্রদ্ধেয় ব্যক্তি।

মহাসুখ

মহাসুখ বি. 1 পরম ও গভীর সুখ; 2 দুর্ভাবনা ও দুশ্চিন্তাহীন শান্তি (তোমরা মহাসুখে আছ, আমার কষ্ট বুঝতে না)।

মহাসিন্ধু

মহাসমুদ্র, মহাসাগর, মহাসিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহত্ সমুদ্র।

মহাসাগর

মহাসমুদ্র, মহাসাগর, মহাসিন্ধু বি. পৃথিবীর জলভাগ প্রধান বিভাগ, বৃহত্ সমুদ্র।