মাখা
মাখা [ mākhā ] ক্রি. বি. 1 লেপন করা (গায়ে তেল মাখা); 2 মর্দন করা, চটকানো (ময়দা মাখা)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে । [সং. √ ম্রক্ষ্ + বাং. আ]। মাখানো ক্রি বি. 1 লেপন করানো (চাকরকে দিয়ে তেল মাখানো); 2 মর্দন করানো (পাচককে দিয়ে ময়দা মাখানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে। মাখামাখি বি. 1 পরস্পর লেপন; 2 অত্যাধিক লেপন বা মর্দন; 3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা; 4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা।
মাকড়সার জাল
মাকড়সার জাল — কীটপতঙ্গাদি ধরার জন্য মাকড়সা স্বীয় দেহঃনিসৃত লালায় যে সূক্ষ জাল রচনা করে, লূতাতন্তূ।