মাঝবয়স

মাঝবয়স বি. মধ্যবয়স, মাঝামাঝি বয়স, প্রৌঢ় বয়স।

মাঝখান

মাঝখান বি. মধ্যস্হান, মধ্যভাগ, মাঝের জায়গা (মাঝখানটা ফাঁকা রয়েছে)।

মাঝ

মাঝ [ mājha ] বি. 1 মধ্যস্হল (মাঝের ঘর, মাঝের দিনগুলো); 2 অত্যন্তর, ভিতর (বনের মাঝে)। ☐ বিণ. মধ্য (মাঝপথ)। [প্রাকৃ. মজ্ঝ]। মাঝখান বি. মধ্যস্হান, মধ্যভাগ, মাঝের জায়গা (মাঝখানটা ফাঁকা রয়েছে)। মাঝবয়স বি. মধ্যবয়স, মাঝামাঝি বয়স, প্রৌঢ় বয়স। মাঝবয়সি বিণ. প্রৌঢ়, মাঝামাঝি বয়সের (মাঝবয়সি ভদ্রলোক)। মাঝরাত বি গভীর রাত, মধ্যরাত। মাঝরাস্তা বি. অর্ধেক পথ। মাঝা-মাঝি বিণ. 1 মধ্যবর্তী (মাঝামাঝি জায়গা); 2 দুই বিপরীত দিকে প্রায় সমান, দুই প্রান্ত থেকে সমান দূরে রয়েছে এমন; 3 মোটামুটি (ছেলেটার পরীক্ষা মাঝামাঝি রকমের হয়েছে)। ☐ক্রি বিণ. মধ্যভাগে (চৈত্রের মাঝামাঝি একবার এসো)। মাঝে ক্রি-বিণ. 1 মাঝখানে, মধ্যস্হানে (আমি মাঝে বসব); 2 কিছুদিন আগে, ইতিমধ্যে (মাঝে...

মেছো

মাছুয়া, মেছুয়া, মেছো বিণ. 1 মাছের, মাছসংক্রান্ত (মেছুয়া বাজার); 2 মত্স্যভুক, মাছ খায় এমন। ☐ বি. মত্স্যজীবী জেলে। স্ত্রী. মেছুনি।

মাঘী

মাঘী বি. মঘানক্ষত্রযুক্ত পূর্ণিমা। ☐ বিণ. মাঘ মাসের (মাঘী পূর্ণিমা)।

মাঘ

মাঘ [ māgha ] বি. 1 বাংলা সনের দশম মাস; 2 সংস্কৃত কবিবিশেষ। [সং. মাঘী (মঘা + ঈ) + অ]। মাঘী বি. মঘানক্ষত্রযুক্ত পূর্ণিমা। ☐ বিণ. মাঘ মাসের (মাঘী পূর্ণিমা)।

মেছুয়া

মাছুয়া, মেছুয়া, মেছো বিণ. 1 মাছের, মাছসংক্রান্ত (মেছুয়া বাজার); 2 মত্স্যভুক, মাছ খায় এমন। ☐ বি. মত্স্যজীবী জেলে। স্ত্রী. মেছুয়ানি, মেছুনি। মেছুয়া [ mēchuẏā ] কথ্য. মেছো বি. 1 মাছবিক্রেতা; 2 জেলে। ☐ বিণ. 1 মাছসম্বন্ধীয়; 2 যেখানে মাছ বিক্রি হয় এমন (মেছোবাজার, মেছুয়া হাটা); 3 মাছ খায় এমন (মেছো কুমির)। [বাং. মাছ + উয়া > ও]। মেছুয়াঘেরি বি. মাছ-চাষের জন্য নদী খাল ইত্যাদির যে অংশ ঘিরে রাখা হয়।

মাছুয়া

মাছুয়া, মেছুয়া, মেছো বিণ. 1 মাছের, মাছসংক্রান্ত (মেছুয়া বাজার); 2 মত্স্যভুক, মাছ খায় এমন। ☐ বি. মত্স্যজীবী জেলে। স্ত্রী. মেছুনি।

মাছরাঙা

মাছরাঙা বি. মত্স্যভুক পাখিবিশেষ, মত্স্যরঙ্গ।