মাঝামাঝি

মাঝা-মাঝি বিণ. 1 মধ্যবর্তী (মাঝামাঝি জায়গা); 2 দুই বিপরীত দিকে প্রায় সমান, দুই প্রান্ত থেকে সমান দূরে রয়েছে এমন; 3 মোটামুটি (ছেলেটার পরীক্ষা মাঝামাঝি রকমের হয়েছে)। ☐ক্রি বিণ. মধ্যভাগে (চৈত্রের মাঝামাঝি একবার এসো)।

মাজুফল

মাজুফল [ māju-phala ] বি. 1 বড়ো বড়ো গাছে কীটবিশেষের তৈরী ফলের মতো বাসাবিশেষ; 2 ওষুধ এবং কেশরঞ্জনীরূপে ব্যবহৃত উক্ত বাসা। [হি. মাজু < ফা. মাজ + বাং. ফল]।

মাজানো

মাজানো ক্রি. বি. ঘসে পরিষ্কার করানো।

মাজা

মাজা1 [ mājā1 ] বি. কোমর, কটি দেহের মধ্যভাগ, পিঠ ও নিতম্বের মধ্যবর্তী ভাগ। [প্রাকৃ. মজ্ঝ]। মাজা2 [ mājā2 ] ক্রি. বি. মার্জিত করা, উজ্জ্বল করা, ঘসে পরিষ্কার করা (বাসন মাজা, দাঁত মাজা)। ☐ বিণ উক্ত অর্থে। [সং. √ মার্জ্ + বাং. আ]। ☐ ঘসা বি. ভালভাবে পরিষ্কার বা পরিপাটি করা। ☐ বিণ পরিষ্কৃত ও পরিমার্জিত। মাজানো ক্রি. বি. ঘসে পরিষ্কার করানো।

মাইজ

মাজ, মাইজ [ māja, māija ] বি. বৃক্ষকাণ্ডের মাঝের অংশ বা সারভাগ। [< সং. মজ্জা]।

মাজ

মাজ, মাইজ [ māja, māija ] বি. বৃক্ষকাণ্ডের মাঝের অংশ বা সারভাগ। [< সং. মজ্জা]।

মেছুনি

মেছুনি স্ত্রী. মাছুয়া, মেছুয়া, মেছো। মাছুয়া, মেছুয়া, মেছো বিণ. 1 মাছের, মাছসংক্রান্ত (মেছুয়া বাজার); 2 মত্স্যভুক, মাছ খায় এমন। ☐ বি. মত্স্যজীবী জেলে।

মাঝবয়সি

মাঝবয়সি বিণ. প্রৌঢ়, মাঝামাঝি বয়সের (মাঝবয়সি ভদ্রলোক)।