মাটি কামড়ে পড়ে থাকা
মাটি কামড়ে পড়ে থাকা ক্রি. বি. 1 যথাশক্তি নিশ্চল হয়ে মাটিতে শুয়ে থাকা; 2 (আল.) নাছোড়বান্দা হয়ে স্বস্হানে অটল থাকা।
মাটি
মাটি [ māṭi ] বি. 1 ভূপৃষ্টের উপরিতলের যেখানে উদ্ভিদ জন্মে, মৃত্তিকা (মাটির পুতুল); 2 ভূতল (মাটিতে বসা); 3 ভূসম্পত্তি (লাঠি যার মাটি তার); 4 স্হির থাকার বা ভর দেবার উপায় (পায়ের তলায় মাটি না থাকা)। ☐ বিণ. পণ্ড, নষ্ট (প্যানটা মাটি হয়ে গেল)। [প্রাকৃ. মট্টিআ < সং. মৃত্তিকা]। ☐ বিণ. মেটে। মাটি করা ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (সব আয়োজন মাটি করে দিল)। মাটি কামড়ে পড়ে থাকা ক্রি. বি. 1 যথাশক্তি নিশ্চল হয়ে মাটিতে শুয়ে থাকা; 2 (আল.) নাছোড়বান্দা হয়ে স্বস্হানে অটল থাকা। মাটি খাওয়া ক্রি. বি. যার জন্য পরে অনুতাপ করতে হয় এমন কাজ করা। মাটি তোলা...