মাতোয়ালা

মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]।

মাতোয়ারা

মাতোয়ারা, (বিরল) মাতোয়ালা বিণ. 1 বিভোর, আত্মহারা (নেশায় মাতোয়ারা, অহংকারে মাতোয়ারা); 2 মাতাল, মত্ত। [হি. মতবালা]।

মাতৃষ্বসা

মাতুঃষ্বসা [ mātuḥṣbasā ] (-সৃ), মাতুষ্বসা, মাতৃষ্বসা বি. মায়ের ভগিনি, বা তত্স্হানীয়া নারী, মাসি। [সং. মাতুঃ + স্বস্, মাতৃ + স্বসৃ]।

মাতাল

মাতাল [ mātāla ] বিণ. 1 মদ্যপানের ফলে মত্ততাযুক্ত (মদ খেয়ে মাতাল); 2 সুরাসক্ত, মদ্যপ (মাতালকে বিশ্বাস নেই); 3 আত্মহারা, বিভোর (‘গন্ধে মাতাল’: রবীন্দ্র)। [বাং. √ মাতা + ল]।

মাতামাতি

মাতামাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)।

মাতানো

মাতানো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। ☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উত্সাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)।

মাতা

মাতা1 [ mātā ] বি. 1 মা, জননী; 2 গর্ভধারিণী ধাত্রী গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্মী পৃথিবী ও গাভি-শাস্ত্রোক্ত এই সপ্তমাতা; 3 মাতৃস্হানীয়া বা কন্যাস্হানীয়া নারী (শ্বশ্রূমাতা, বধূমাতা)। [সং. √ মা + তৃ]। মাতাপিতা (-তৃ) বি. জনক জননী, বাপ-মা। মাতাপিতৃহীন বিণ. বাবা-মা যার নেই। মাতামহ বি. মায়ের বাবা। মাতামহী বি. (স্ত্রী.) মায়ের মা। মাতা2 [ mātā2 ] ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উত্সাহে ভরপুর হওয়া, উত্সাহভরে কাজে নিবিষ্ট হওয়া (‘ওরে ওরে আমার মন মেতেছে’: রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা...

মাতস্যন্যায়

মাত্স্যন্যায় (মাতস্যন্যায় , মাৎস্যন্যায় ) দ্র মত্স্য।

মাতস্য

মাত্স্য (মাতস্য, মাৎস্য) [ mātsya ] বিণ. মত্স্য-সম্বন্ধীয়। ☐ বি. পুরাণবিশেষ। [সং. মত্স্য + অ]। মাত্স্যন্যায় (মাতস্যন্যায় , মাৎস্যন্যায় ) দ্র মত্স্য।