মাতৃ
মাতৃ [ mātṛ ] বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ। মাতৃক বিণ. 1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক); 2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)। মাতৃকা বি. 1 মাতা; 2. গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী; 3 মাতামহী; 4 ধাত্রী; 5 কারণ; 6 অ আ ক খ প্রভৃতি বর্ণ। মাতৃকুল বি. মায়ের বংশ। মাতৃগণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরী ও চর্চিকা-এই অষ্ট শক্তি। মাতৃঘাতক, মাতৃঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী। মাতৃদায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম। মাতৃদুগ্ধ বি. মায়ের স্তনের দুধ।...