ভরণী

ভরণী [ bharaṇī ] বি. (জ্যোতিষ.) নক্ষত্রবিশষ। [সং. ভরণ + ঈ]।

ভয়াল

ভয়াল [ bhaẏāla ] বিণ. ভয়ংকর, অত্যন্ত ভীতিজনক (ভয়াল দৃশ্য, ভয়ালযুদ্ধ)। [সং. ভয় + বাং. আল]।

ভবার্ণব

ভবার্ণব [ bhabārṇaba ] বি. ১. ভবসমুদ্র, সংসাররূপ সমুদ্র। [সং. ভব + অর্ণব]।

ভনা

ভনা [ bhanā ] ক্রি. (কাব্য) বলা (কাশীরাম দাস ভনে)। [সং. √ ভণ্ + বাং. আ]।

ভদ্রোচিত

ভদ্রোচিত [ bhadrōcita ] বিণ. ভদ্রলোকসুলভ ভদ্রলোককে মানায় এমন (ভদ্রোচিত ব্যবহার)। [সং. ভদ্র + উচিত]।

ভবানী

ভবানী [ bhabānī ] বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। [সং. ভব + আনী-তু. ভদ্রাণী]। ভবানীপতি বি. দুর্গার পতি শিব।

ভবনশিখী

ভবনশিখী [ bhabana-śikhī ] বি. গৃহপালিত ময়ূর। [সং. ভবন + শিখী]।

ভবন

ভবন [ bhabana ] বি. ১. গৃহ, আলয় (‘শমন-ভবন না হয় গমন যে লয় রামের নাম’) ২. বাসস্হান; ৩. স্হিতি, ভাব, হওয়া (ঘনীভবন, বাষ্পীভবন)। [সং. √ ভূ + অন]।

ভবদীয়

ভবদীয় [ bhabadīẏa ] বিণ. (চিঠিপত্রের শেষে লেখকের নামের আগে ব্যবহৃত) আপনার; তোমার। [সং. ভবত্ + ঈয়]।