ভরন্ত

ভরন্ত [ bharanta ] বিণ. ১. ভরা (ভরন্ত যৌবন); ২. জলে ভরা (‘ভরন্ত ডাবরী’: কৃত্তি)। [ভরা দ্র]।

ভয়ার্ত

ভয়ার্ত [ bhaẏārta ] বিণ. ভয় পেয়েছে এমন, ভীত (ভয়ার্ত শিশু)। [সং. ভয় + ঋত]।

ভয়ানোক

ভয়ানোক [ bhaẏānōka ] বিণ. ১. অতি ভয়ংকর, ভীতিজনক (ভয়ানোক দৃশ্য); ২. (কথ্য) খুব, অত্যন্ত (ভয়ানোক দুঃখ পেয়েছে, ভয়ানোক খিদে পেয়েছে)। ☐ বি. (আল.) রসবিশেষ যার স্হায়ীভাব ভয়। [সং. √ ভী + আনক]।

ভয়াতুর

ভয়াতুর [ bhaẏātura ] বিণ. ভয়ে কাতর, অত্যন্ত ভীত (ভয়াতুর হৃদয়)। [সং. ভয় + আতুর]।

ভয়দ

ভয়দ [ bhaẏada ] বিণ. ভীতিজনক, ভয়ংকর। [সং. ভয় + √ দা + অ]।

ভব্যিযুক্ত

ভব্যিযুক্ত [ bhabyi-yukta ] বিণ. (কথ্য) ভব্য, ভদ্র, শান্তশিষ্ট। [< সং. ভব্যতাযুক্ত]।

ভবেশ

ভবেশ [ bhabēśa ] বি. মঙ্গলময় শিব, মহাদেব (‘হে ভবেশ হে শঙ্কর, সবারে দিয়েছ ঘর’: রবীন্দ্র)। [সং. ভব + ঈশ]।

ভবি

ভবি [ bhabi ] বি. ১. এক কল্পিত জেদি মেয়ে; ২. নাছোড়বান্দা (যতই বোঝাও, ভবি ভোলে না) [দেশি]।

ভরন

ভরন [ bharana ] বি. তামা দস্তা ও রাং মিশিয়ে প্রস্তুত নিকৃষ্ট কাঁসাবিশেষ। [দেশি]।

ভরতুকি

ভরতুকি [ bhara-tuki ] বি. ক্ষতিপূরণের জন্য ব্যবসায়ীকে বা কোনো প্রতিষ্ঠান বা সংস্হাকে দেওয়া অর্থ; খেসারত। [দেশি ? তু. ভরা]।