ভঙ্গুর

ভঙ্গুর [ bhaṅgura ] বিণ. ১. সহজেই বা একটুতেই ভেঙে যায় এমন, ভঙ্গপ্রবন; ২. (আল.) ক্ষণস্হায়ী, নশ্বর (ভঙ্গুর জীবন)। [সং. √ ভন্জ্ + উর]। বি. ভঙ্গুরতা।

ভগ

ভগ [ bhaga ] বি. ১. ঐশ্বর্য বা ঐশীগুণ বা ঈশ্বরত্ব, বীর্য (অর্থাত্ সর্বশক্তি), যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য; এই ছয়রকম গুণ (ভগবান, ভগবতী); ২. মহিমা; মাহাত্ম্য; ৩. সৌভাগ্য; ৪. সৌন্দর্য (সুভগ); ৫. ধর্ম; ৬. স্ত্রী-যোনি (ভগাঙ্কুর); ৭. মলদ্বার (ভগন্দর)। [সং. √ ভজ্ + অ]।

ভলিবল

ভলিবল [ bhali-bala ] বি. রবারের বড়ো বল নিয়ে উঁচু জালের দুপাশে দুই দলের হাত দিয়ে বল মারার খেলাবিশেষ। [ইং. volly ball]।

ভলান্টিয়ার

ভলানটিয়ার, ভলান্টিয়ার [ bhalāna-ṭiẏāra, bhalānṭiẏāra ] বি. স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাকর্মী। [ইং. volunteer]।

ভলানটিয়ার

ভলানটিয়ার, ভলান্টিয়ার [ bhalāna-ṭiẏāra, bhalānṭiẏāra ] বি. স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাকর্মী। [ইং. volunteer]।

ভরিত

ভরিত [ bharita ] বিণ. ১. পূর্ণ, ভরতি; ২. পালিত, প্রতিপালিত। [সং. ভর + ইত]।

ভরসা

ভরসা [ bharasā ] বি. ১. আস্হা, নির্ভর (আমার উপর ভরসা রাখো); ২. অবলম্বন, আশ্রয় (আপনিই আমার একমাত্র ভরসা); ৩. আশ্বাস (‘কূলে একা বসে আছি নাহি ভরসা’: রবীন্দ্র, কোনো ভরসায় চাকরিটা ছাড়লে?)। [হি. ভরোসা]।

ভর্তা

ভর্তা1 [ bhartā ] (-র্তৃ) বি. 1 স্বামী, পতি; 2 প্রভু, মনিব; 3 রাজা। ☐ বিণ. প্রতিপালনকারী। [সং. √ ভৃ + তৃ]। স্ত্রী. ভর্ত্রী। ভরতা, ভর্তা2 [ bharatā, bhartā ] বি. আলু বেগুন ইত্যাদি সিদ্ধ করে সরষের তেল দিয়ে মেখে তৈরি মুখরোচক তরকারিবিশেষ। [দেশি]।

ভরদ্বাজ

ভরদ্বাজ [ bharadbāja ] বি. ১. মুনিবিশেষ, দ্রোণের পিতা; ২. ভরত বা ভারুই পাখি; ৩. বাঙালি ব্রাহ্মণের গোত্রবিশেষ। [সং. ভরদ + বাজ]।