ভড়কা

ভড়কা [ bhaḍ়kā ] ক্রি. হঠাত্ ভয় পেয়ে পিছিয়ে যাওয়া বা নিবৃত্ত হওয়া (তুমি ভড়কে গেলে নাকি?); ঘাবড়ে যাওয়া। ভড়কানি বি. ঘাবড়ে যাওয়া। ভড়কানো ক্রি. বি. ১. ভড়কা; ২. ভড়কে দেওয়া। [দেশি-তু. হড়কা]।

ভট ভট

ভট ভট [ bhaṭa bhaṭa ] অব্য. বুদ্বুদ ফাটবার বা বায়ু বেরিয়ে যাবার শব্দ। [ধ্বন্যা.]। ভটভটানি বি. ক্রমাগত ভট ভট শব্দ।

ভট্টারক

ভট্টারক [ bhaṭṭāraka ] বি. ১. পণ্ডিত ২. ঋষি, মুনি; ৩. (সংস্কৃত নাটকে উল্লেখ বা সম্বোধনে) রাজা; ৪. রবি (ভট্টারক বার)। [সং. ভট্ট + √ ঋ + অ + ক]।

ভঞ্জন

ভঞ্জন [ bhañjana ] বি. দূরীকরণ, নিবারণ, নিরসন (মানভঞ্জন, সন্দেহভঞ্জন)। ☐ বিণ. দূরকারী, নিরসনকারী (বিপদভঞ্জন হরি)। [সং. √ ভন্জ্ + অন]। ভঞ্জক বি. ভঞ্জনকারী।

ভজমান

ভজমান [ bhaja-māna ] বিণ. ১. ভজনা করছে এমন, সেবমান (মন্দিরের ভজমান পূজারি); ২. বিভাজক, ভাগকারী। [সং. √ ভজ্ + শানচ্]। স্ত্রী. ভজমানা।

ভজনা

ভজনা বি. উপাসনা, আরাধনা।