ভজা
ভজা [ bhajā ] ক্রি. ১. ভজনা করা, উপাসনা করা; ২. তোষামোদ করা (ওপরওয়ালাকে ভজাতে চেষ্টা করছে)। ☐ বি. উক্ত দুই অর্থে। ☐ বিণ. ভজনাকারী (কর্তাভজা)। [সং. ভজ্ + বাং. আ]। ভজানো ক্রি. ১. উপাসনা বা ভজনা করানো; ২. সাক্ষ্যপ্রমাণ দিয়ে প্রতিপন্ন করানো; ৩. তোষামোদ করে রাজি করানো বা স্বপক্ষে আনা। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. উপাসনা করানো হয়েছে এমন; ফুসলানো হয়েছে এমন।