ভঙ্গ
ভঙ্গ [ bhaṅga ] বি. ১. ভেঙে যাওয়া (ঊরুভঙ্গ, ধনুর্ভঙ্গ); ২. রক্ষা বা পালন না করা (প্রতিশ্রুতিভঙ্গ); ৩. লঙ্ঘন (চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ); ৪. নষ্ট হওয়া (স্বাস্হ্যভঙ্গ); ৫. সমাপ্তি (সভাভঙ্গ); ৬. বক্রতা (ত্রিভঙ্গ); ৭. ভঙ্গি (ভ্রুভঙ্গ, তরঙ্গভঙ্গ); ৮. পরাজিত হয়ে পালানো (রণে ভঙ্গ দেওয়া); ৯. বাধা বা ব্যাঘাত (ধ্যানভঙ্গ); ১০. বিশৃঙ্খলা (ছত্রভঙ্গ)। [সং. √ ভন্জ্ + অ]। বিণ. ভগ্ন। ভঙ্গকুলীন বি. কৌলিন্যের বিধি বা নিয়ম যে-কুলীন লঙ্ঘন করেছে। ভঙ্গপয়ার বি. পয়ার ছন্দের রকমফেরবিশেষ। ভঙ্গপ্রবণ বিণ. সহজেই ভেঙে যায় এমন, ভঙ্গুর, পলকা, ঠুনকো।