ভাইসচ্যান্সেলর

ভাইসচ্যান্সেলর [ bhāisa-cyānsēlara ] বি. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। [ইং. vice-chancellor]।

ভাইসরয়

ভাইসরয় [ bhāisa-raẏa ] বি. ইংরেজ আমলের ভারতের সর্বোচ্চ পদাধিকারী রাজপ্রতিনিধিবিশেষ। [ইং. viceroy]।

ভাইরাস

ভাইরাস [ bhāi-rāsa ] বি. ১. সবসময় সাধারণ অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না এত ক্ষুদ্র রোগসৃষ্টিকারী জীবাণু; ২. (কম্পিউটারে) যেসব লুকানো প্রোগ্রাম ক্রমাগত কম্পিউটারে এসে অন্য প্রোগ্রামের ক্ষতি করে। [ইং. virus]।

ভসভস

ভসভস [ bhasa-bhasa ] অব্য. নল ইঞ্জিনের চিমনি প্রভৃতি থেকে প্রচুর পরিমানে ধোঁয়া দ্রুত বেরোবার শব্দসূচক (ভসভস করে ধোঁয়া বেরোচ্ছে)। [ধ্বন্যা.]।

ভস্ত্রা

ভস্ত্রা [ bhastrā ] বি. ১. ভিস্তি, জল রাখার বা বহন করার জন্য চামড়ার থলি; ২. কামারের হাপর বা বায়ুযন্ত্র, bellow. [সং. √ ভস্ + ত্র + আ]।

ভসকা

ভসকা [ bhasakā ] বিণ. ১. জলবত্, পানসে (ভসকা জামরুল); ২. জমাট নয় এমন, আলগা (ভসকা মাটি)। [দেশি]।

ভল্ল

ভল্ল [ bhalla ] বি. বর্শাজাতীয় প্রাচীন অস্ত্রবিশেষ। [সং. √ ভল্ল্ + অ]।

ভরপেট

ভরপেট [ bhara-pēṭa ] বিণ. পেট ভরে এমন (ভরপেট ভাত, ভরপেট খাবার)। ☐ ক্রি-বিণ. পেট ভরতি করে (এই অবেলায় ভরপেট খেয়ো না)। [বাং. ভর + পেট]।

ভরপুর

ভরপুর [ bhara-pura ] বিণ. পরিপূর্ণ, পুরোপুরি ভরা (মন আনন্দে ভরপুর, রসেগন্ধে ভরপুর)। [বাং. ভরা + পুরা (পূরা)]।