ভাঁটুই

ভাঁটুই [ bhān̐ṭui ] বি. তৃণবিশেষ বা তার কাঁটাওয়ালা ফল যা সহজেই কাপড়ে ফুটে যায়। [দেশি]।

ভাঁজভাঙা

ভাঁজভাঙা বিণ. কাঁচা ও ইস্তিরি করা কাপড় পরবার জন্য খোলা হয়েছে এমন।

ভাংচি

ভাংচি [ bhāñci ] বি. কাউকে কোনো কাজ থেকে নিরস্ত করবার জন্য কুমন্ত্রণা; ভাঙানি। [সং. ভঙ্গ বা √ ভঞ্জ]।

ভাঁড়ার

ভাঁড়ার [ bhān̐ḍ়āra ] বি. ভাণ্ডার; যেখানে খাবার ও অন্যান্য রান্নার জিনিস মজুত করা হয় (ভাঁড়ার ঘর)। [বাং. ভাণ্ডার]।

ভাঁড়ানো

ভাঁড়ানো [ bhān̐ḍ়ānō ] ক্রি. বি. ছলনা বা প্রতারণা করা; সত্য গোপন করা (নাম ভাঁড়িয়েছে)। [সং. ভণ্ড]।

ভাং

ভাং [ bhā ] বি. সিদ্ধি গাছ বা সেই গাছের পাতা থেকে প্রস্তুত মাদকবিশেষ। [< সং. ভঙ্গা]।

ভওলি

ভওলি [ bhōli ] বি. জমিদারকে খাজনার বদলে দেয় শস্য। [দেশি]।

ভাওয়াইয়া

ভাওয়াইয়া [ bhāōẏāiẏā ] বি. উত্তরবঙ্গের (বিশেষত) মালদহ অঞ্চলে প্রচলিত লোকসংগীতবিশেষ। [দেশি]।

ভাও

ভাও [ bhāō ] বি. ১. দাম, দর (ভাও কত?); ২. ভাব, হালচাল। [হি. < সং. ভাব]।