ভাঙড়

ভাঙড় [ bhāṅaḍ় ] বিণ. সিদ্ধিখোর, ভাংখোর। [বাং. ভাং + দড়]।

ভাঙচুর

ভাঙচুর [ bhāṅa-cura ] বি. ভাঙা ও গুঁড়িয়ে দেওয়া ভেঙে তছনছ করা; লণ্ডভণ্ড (একদল লোক ঘরে ঢুকে ভাঙচুর করেছে)। [বাং. ভাঙা + চুর (চুর্ণ)]।

ভাগ্যিস

ভাগ্যিস [ bhāgyisa ] অব্য. কপালজোরে, ভাগ্য ভালো বলে, ভাগ্যগুণে (ভগ্যিস সে সময়মতো এসে পড়েছিল)।

ভাগ্যি

ভাগ্যি [ bhāgyi ] (কথ্য) বি. ভাগ্য। ☐ অব্য. ভাগ্য ভালো তাই, ভাগ্যবলে (ভাগ্যি, তুমি সময়মতো এসেছ)। [সং. ভাগ্য]।

ভাগাভাগি

ভাগাভাগি [ bhāgā-bhāgi ] বি. বন্টন, ভাগবাটোয়ারা (আমগুলো নিজেদের মধ্য ভাগাভাগি করে নিল)। [বাং. ভাগ + আ + ভাগ + ই]।

ভাগাড়

ভাগাড় [ bhāgāḍ় ] বি. যে জায়গায় মরা গবাদি পশু ফেলা হয়। [দেশি]।

ভাগবত

ভাগবত [ bhāga-bata ] বিণ. ১. ভগবদ্বিষয়ক, ভগবানবিষয়ক; ২. ভগবক্তক। ☐ বি. আঠারোটি পুরাণের অন্যতম। [সং. ভগবত্ + অ]।

ভাক্ত

ভাক্ত [ bhākta ] বিণ. ১. গৌণ, অপ্রধান (ভাক্ত অর্থ); ২. লাক্ষণিক; ৩. ঔপচারিক; ৪. কপট (ভাক্ত বৈষ্ণব)। [সং. ভক্তি + অ]।

ভাঁওতা

ভাঁওতা [ bhām̐ōtā ] বি. ধাপ্পা, প্রতারণা (ভাঁওতা দিয়ে কতগুলো টাকা নিয়ে গেল)। [দেশি]। ভাঁওতাবাজ বিণ. প্রতারক, ঠক। বি. ভাঁওতাবাজি।