ভ ভাজিত ভাজিত [ bhājita ] বিণ ১. (গণি.) ভাগ করা হয়েছে এমন (পনেরো ভাজিত তিন); ২. বিভক্ত; ৩. পৃথক্কৃত, আলাদা করা হয়েছে এমন। [সং. √ ভাজ্ + ত]।
ভ ভাজি ভাজি [ bhāji ] বি. ভাজা তরকারি, ভাজা সবজি, শুকনো করে ভাজা সবজি; সচ. ভাতের সঙ্গে খাওয়ার ভাজা সবজি। [বাং. ভাজা + ই]।
ভ ভাট ভাট [ bhāṭa ] বি. কোনো অভিজাত বা উঁচু বংশের স্তুতিমূলক পরিচয় গেয়ে শোনানোই যাদের জীবিকা, স্তুতিপাঠক, বন্দনাগানের গায়ক। [< সং. ভট্ট]।
ভ ভাজ্য ভাজ্য [ bhājya ] বিণ. ভাগ বা বিভাজিত করা যায় এমন। ☐ বি. যে রাশিকে অন্য রাশি দিয়ে ভাগ করতে ববে, dividend. [সং. √ ভাজ্ + য]।
ভ ভাঙানি ভাঙানি [ bhāṅāni ] বি. ১. ভাংচি দিয়ে প্রতিকূল করা, গোপনে বিরুদ্ধতা করে অসুবিধার সৃষ্টি করা (লাগানি-ভাঙানি); ২. খুচরো পয়সা (দশ টাকার ভাঙানি)। [বাং. ভাঙা + আনি]।