ভক্তবাঞ্ছাকল্পতরু

ভক্তবাঞ্ছাকল্পতরু বি. বিণ. যিনি স্বর্গের কল্পতরুর মতো ভক্তের সমস্ত কামনা পূরণ করেন।

ভক্ত

ভক্ত [ bhakta ] বিণ. ১. ভক্তিমান (মাতৃভক্ত); ২. পূজা করে এমন (কালীভক্ত); ৩. প্রীতিযুক্ত (চায়ের ভক্ত)। ☐ বি. ভক্তিমান বা প্রীতিযুক্ত ব্যক্তি। [সং. √ ভজ্ + ত]। ভক্তবৎসল বিণ. ভক্তের প্রতি অনুরক্ত। ভক্তবাঞ্ছাকল্পতরু বি. বিণ. যিনি স্বর্গের কল্পতরুর মতো ভক্তের সমস্ত কামনা পূরণ করেন। ভক্তবিটেল বিণ. কপট; ভক্তের ভান করে এমন। ভক্তাগ্রগন্য বিণ. ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান।

ভাতিজা

ভাতিজা [ bhātijā ] বি. ভাইয়ের ছেলে, ভাইপো। [সং. ভ্রাতৃজ]।

ভাতারখাকি

ভাতারখাকি বি. (গালিতে) যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর জন্য দায়ী।

ভাতার

ভাতার [ bhātāra ] বি. (অশা. গ্রা.) স্বামী (ভাতারখাকি)। [সং. ভর্তা]। ভাতারখাকি বি. (গালিতে) যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর জন্য দায়ী।

ভাণ্ডীর

ভাণ্ডীর [ bhāṇḍīra ] বি. ১. বটগাছ; ২. ভাঁট বা ঘেঁটু গাছ। [সং. ভাণ্ড + √ ঈর্ + অ]।

ভাণ্ডারা

ভাণ্ডারা [ bhāṇḍārā ] বি. সাধু-সন্ন্যাসীদের জন্য যে ভোজ দেওয়া হয়। [ < ভাণ্ডার ]

ভক্তি

ভক্তি [ bhakti ] বি পূজনীয় বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা অনুরাগ (‘ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর’)। [সং. √ ভজ্ + তি]। ভক্তিগীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়। ভক্তিতত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা। ভক্তিপথ, ভক্তিমার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়। ভক্তিবাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত। ভক্তিবিহ্বল বিণ. ভক্তিতে আত্মহারা বা আপ্লুত। ভক্তিভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)। ভক্তিভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত। ভক্তিমান (-মত্) বিণ. ভক্ত;...

ভাণ্ড

ভাণ্ড [ bhāṇḍa ] বি. ১. পাত্র, আধার (মৃত্ভাণ্ড); ২. ভাঁড়; ৩. পেটিকা; ৪. বাদ্যযন্ত্রবিশেষ; ৫. মূলধন, পুঁজি। [সং. √ ভণ্ + ড, √ ভণ্ড্ + অ]।