ভক্তিভাজন

ভক্তিভাজন বিণ. ভক্তির পাত্র, যাকে ভক্তি করা যায় বা উচিত।

ভক্তিভরে

ভক্তিভরে ক্রি-বিণ. ভক্তি সহকারে, ভক্তির সঙ্গে (ভক্তিভরে প্রণাম করলেন)।

ভক্তিমার্গ

ভক্তিপথ, ভক্তিমার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়।

ভক্তিপথ

ভক্তিপথ, ভক্তিমার্গ বি. ভক্তিবলে মুক্তি বা মোক্ষ লাভের উপায়।

ভক্তিবাদ

ভক্তিবাদ বি. জ্ঞান বা কর্ম নয় বিশুদ্ধ ভক্তির দ্বারাই সিদ্ধি বা মুক্তি লাভ করা যায় এই মত।

ভক্তিতত্ব

ভক্তিতত্ব বি. ভক্তিবিষয়ক শাস্ত্র বা জ্ঞানপূর্ণ আলোচনা।

ভক্তিগীতি

ভক্তিগীতি বি. ভক্তি প্রকাশ পায় এমন গান, যে গানে ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ করা হয়।